×

খেলা

মাহমুদউল্লাহর প্রশংসায় যা বললেন মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

মাহমুদউল্লাহর প্রশংসায় যা বললেন মিরাজ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে টপ-অর্ডারের ব্যর্থতার মাঝে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ও শেষটিতেও হাফ-সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। যে কারণে ম্যাচ হারের পরও তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তার ভাষ্য, ‘(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।’

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে। তবে এর আগে কোনো ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। এ নিয়ে মিরাজের ভাষ্য, ‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।’

অন্যদিকে নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়ানডে সিরিজেও মিরাজই অধিনায়কত্ব সামলেছেন। একই সঙ্গে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও এই সিরিজে ছিলেন না। এ প্রসঙ্গে মিরাজের দাবি, ‘এই সিরিজে আমরা কিছু সিনিয়র খেলোয়াড়কে মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হবে এবং চার নম্বরে ব্যাট করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App