×

খেলা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণাতেও চমক উইন্ডিজের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির দল ঘোষণাতেও চমক উইন্ডিজের

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে কেসি কার্টি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এ ছাড়া চোট কাটিয়ে জনসন চার্লস দলে ফিরেছেন।

তবে এই সিরিজে শাই হোপ, শারেফান রাদারফোর্ডকে পাচ্ছে না স্বাগতিকরা। বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে এই সিরিজে থাকছেন না তারা। একই কারণে আকিল হোসেন-ও সিরিজে শেষ ম্যাচ খেলবেন না।

আকিলের বদলি হিসেবে জেডেন সিলস স্কোয়াডে যোগ দেবেন। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। সবগুলো ম্যাচই সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচগুলো।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App