×

খেলা

ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে বেশ পরিচিত মুখ শেখ মোরসালিন। ইতোমধ্যেই জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন এই মিডফিল্ডার। তাকে আগামী দিনে লাল-সবুজের বড় তারকাও ভাবা হচ্ছে।

এরই মধ্যে জানা গেল, বিব্রতকর এক খবর। মোরসালিনের স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সেঁজুতি বিনতে নামে এক নারী। মোরসালিনের বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ এনেছেন সেঁজুতি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'সে (মোরসালিন) আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও করেছে এবং বিভিন্ন মানুষকে দিয়েছে। আমি চুপ ছিলাম। আমি মুখ খুললে নাকি তার কাছে এমন কিছু আছে যা আমি ভাবতেও পারবো না।'

এদিকে মোরসালিনের বিয়ের বিষয়টিও নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেননা, সেভাবে কেউই বিষয়টি অবগত নন। তবে বিয়ের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। আর ব্ল্যাকমেইলের অভিযোগ নিয়ে তার মন্তব্য, 'ওর পুরো পরিবার আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে। আমি পরে আপনাদের সব খুলে বলবো।'

জাতীয় দলের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি দু’টোতেই জিপিএ-৫ পাওয়া মোরসালিন।। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর খেলার শৈলী এরই মধ্যে সবাইকে মুগ্ধ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App