×

খেলা

৭২ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ এএম

৭২ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বৃষ্টি বাধা শেষে আবারো বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন জাকের আলী ও শেখ মেহেদী জুটি। তবে এই জুটি বড় হতে দেননি মোতি। বাঁ-হাতি এই স্পিনারের লেগ স্ট্যাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে সুইপ করতে চেয়েছিলেন মেহেদী। তবে লাইন মিস করে বোল্ড হয়ে ১১ বলে ১১ রান করে ফেরেন এই অলরাউন্ডার। তার বিদায়ে ৭২ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ।

বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে আজও হতাশায় পুরিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

এরপর তানজিদ তামিমও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৩৯ রানে রানআউট হয়ে সৌম্য ফিরলে ভাঙে তাদের ২৮ রানের জুটি। 

পরের ওভারেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আলজারি জোসেফের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

সৌম্য আর মিরাজের পর রিশাদ হোসেনও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। গুড়াকেশ মোতির বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App