×

খেলা

ছক্কা মারতে গিয়ে আউট জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম

ছক্কা মারতে গিয়ে আউট জাকের

ছবি: সংগৃহীত

৭২ রানে ৬ উইকেট হারানোর পর দলীয় পুঁজি বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন জাকের আলী ও শামীম হোসেন। তবে এই জুটিও বেশিদূর এগোয়নি। বেশ সাবলীল ব্যাটিং করলেও ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন জাকের। ম্যাককয়ের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে রোভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ২১ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে আজও হতাশায় পুরিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৩ রান করেন এই ওপেনার।

এরপর তানজিদ তামিমও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ৩৯ রানে রানআউট হয়ে সৌম্য ফিরলে ভাঙে তাদের ২৮ রানের জুটি। 

পরের ওভারেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। আলজারি জোসেফের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।

সৌম্য আর মিরাজের পর রিশাদ হোসেনও দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। গুড়াকেশ মোতির বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App