×

খেলা

তাসকিনের জোড়া আঘাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

তাসকিনের জোড়া আঘাত

ছবি: সংগৃহীত

হাসান মাহমুদের করা প্রথম ওভারে এক বাউন্ডারিতে ৭ রান তুলেছিলেন ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। পরের ওভারে ১২ রান হজম করেন শেখ মেহেদী। এতে দুই ওভারে কোনো উইকেট না হারিয়েই ১৯ রান তুলে নেয় স্বাগতিকরা। তবে তৃতীয় ওভারেই জোড়া সাফল্য। বোলিংয়ে এসে প্রথম বলে কিং এবং শেষ বলে ফ্লেচারকে ফেরান তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান ২৩।

টাইগারদের মামুলি পুঁজি তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। তবে ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ঝড় থামান তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই কিংকে ফেরান এই পেসার। তাসকিনের দারুণ এক লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (৮)।

ওভারের শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। ৪ বলে শূন্য রানে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App