×

খেলা

চার্লসকে ফেরালেন মেহেদী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

চার্লসকে ফেরালেন মেহেদী

ছবি: সংগৃহীত

প্রথম ওভারে ১ চার ও ১ ছক্কায় ১২ রান দিয়েছিলেন শেখ মেহেদী। সেই ওভারে ডানহাতি এই অফ স্পিনারকে ছক্কা ও চার হাঁকিয়েছিলেন জনসন চার্লস। মেহেদীর পরের ওভারের প্রথম বলেও বাউন্ডারি পার করেন ডানহাতি এই ব্যাটার। তবে ওভারের চতুর্থ বলে চার্লসকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন মেহেদী। অ্যাক্রোস দ্য লাইনে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ১৪ রান করে ফেরেন এই ব্যাটার। রিভিভ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের রান ২৯।

এর আগে, টাইগারদের মামুলি পুঁজি তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। তবে ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ঝড় থামান তাসকিন। বোলিংয়ে এসে প্রথম বলেই কিংকে ফেরান এই পেসার। তাসকিনের দারুণ এক লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার (৮)।

ওভারের শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। ৪ বলে শূন্য রানে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App