×

খেলা

পাওয়েলের বিদায়ে মহাবিপদে উইন্ডিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ এএম

পাওয়েলের বিদায়ে মহাবিপদে উইন্ডিজ

ছবি: সংগৃহীত

দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারানোর পর ক্রিজে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন রোভম্যান পাওয়েল। তবে তিনিও এদিন উইকেটে থিতু হতে পারেননি। তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনেছেন রিশাদ হোসেন।

১০ম ওভারের পঞ্চম ডেলিভারিতে হাফ ভলিকে ছক্কা মারতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দিয়ে ১২ বলে ২ রান করে ফেরেন ক্যারিবীয় এই অধিনায়ক।

১০ ওভারে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ৬০। জয়ের জন্য শেষ ৬০ বলে দরকার ১৩০ রান। ৮ বলে ৯ রানে অপরাজিত শেফার্ড। অন্যপ্রান্তে মোতি।

এর আগে, ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ব্রান্ডন কিংকে সাজঘরে ফেরান তাসকিন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ওপেনার। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। এই অফ-স্পিনারকে লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন গ্রিভস।

তৃতীয় উইকেটে ২৪ বলে ৩৮ রানের বিপজ্জনক জুটি গড়েছিলেন পুরান ও চার্লস। তবে ষষ্ঠ ওভারে মেহেদীকে টেনে মারতে গিয়ে বোল্ড পুরান। ফলে ১০ বলে ১৫ রানে থামে তার ইনিংস। এ সিরিজে তিনবারই মেহেদীর বলে আউট হলেন উইকেটকিপার এই ব্যাটার।

পাঁচে নেমে ডাক খেয়েছেন রোস্টন চেজ। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই হাসানের বলে মেহেদির হাতে ক্যাচ দেন তিনি।

একই ওভারে রান আউটের শিকার হয়ে ফেরেন একপ্রান্ত আগলে রাখা চার্লস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে ১৮ বলে ২৩ রান এসেছে। এতে দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারায় উইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App