×

খেলা

আউট ভেবে মাঠ ত্যাগ, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পিএম

আউট ভেবে মাঠ ত্যাগ, ড্রেসিংরুমে গিয়ে যা করেছিলেন জাকের

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ৮০ রানে হারিয়েছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিদের এমন জয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকের আলি অনিক। এ ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

অবশ্য এই ইনিংস খেলার পথে নাটকীয় এক ঘটনার সাক্ষী হয়েছে টাইগাররা। জাকেরের সঙ্গে শামীম যখন ব্যাট করছিলেন, তখন ভুল বোঝাবুঝিতে রানআউটের ঘটনা ঘটে। দুই ব্যাটারই একই প্রান্তে ঢুকে পড়েন। মনে হচ্ছিল, জাকের আউট হয়েছেন। আউট ভেবে তিনিও ড্রেসিংরুমে চলে যান। পরে রিপ্লেতে দেখা যায়, শামিম আউট; ফলে ফের ব্যাটিং চালিয়ে যান জাকের।

এ নিয়ে ম্যাচ শেষে জাকের বলেন, ‘ড্রেসিংরুমে গিয়ে আমি আমার প্যাডে ব্যাট দিয়ে মারছিলাম। হঠাৎ তৃতীয় আম্পায়ার ডাকলো। এরপর আরো একটা রানআউট। নিজের ওপর রাগ হচ্ছিল খুব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন, যাতে দলে অবদান রাখতে পারি। তাদের রানগুলো আমি করে ফেলেছি। এ নিয়ে খুবই খুশি।’

এদিকে পুরো সিরিজেই ধারবাহিক ছিলেন জাকের। এ প্রসঙ্গে জাকের বলেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমার জন্য দারুণ একটা সিরিজ। টেস্ট, ওয়ানডে এরপর টি-টোয়েন্টি। গত দুই ম্যাচের তুলনায় আজ উইকেট অনেক ভালো ছিল। শুরুতে আমি সময় নিচ্ছিলাম। জানতাম উইকেটে থিতু হয়ে গেলে, ম্যাচ গভীরে গেলে রান পাব।’

নিজের ব্যাটিং নিয়ে তিনি আরো বলেন, ‘পুরোটাই মাইন্ডসেটের ব্যাপার। ক্যারিবিয়ান বিগ বয়রা যেকোনো ফরম্যাটেই মেরে খেলতে পারে। বিশেষ করে তাদের কন্ডিশনে। এখানে বিশ্বকাপ খেলেছি, তখন ভালো খেলিনি। দেশে গিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি, এই সফরের জন্য বিশেষ করে। এরপর ভালো খেলতে পেরেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App