×

খেলা

স্বপ্নভঙ্গ ভারতের মহাতারকার! মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়ল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

স্বপ্নভঙ্গ ভারতের মহাতারকার! মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়ল

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না পেসার মোহাম্মদ শামির। ভারতের মেডিকেল টিম এই তথ্য নিশ্চিত করেছে।

তিন ম্যাচ শেষে এই সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। প্রথম তিন টেস্টেও শামি খেলেননি। কিন্তু বক্সিং ডে টেস্টে ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে শামির দলে যোগ দেবার কথা ছিল। 

সুস্থতার পথে রয়েছেন ডান-হাতি এই পেসার। ডান পায়ের অস্ত্রোপচার শেষে ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন। কিন্তু বেশ কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে রয়েছেন।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘বোলিংয়ে অতিরিক্ত চাপের কারণে শামির বাঁ-হাঁটুতে সামান্য ইনজুরি ধরা পড়েছে। তবে দ্রুতই শামি, সেটা কাটিয়ে উঠতে পারবে।’

ভারতীয় সমর্থক ও সমালোচকরা আশা করেছিলেন, এই সফরেই বুমরাহর সঙ্গে যোগ দিতে পারবেন শামি। তার প্রজন্মে শামিকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়। 

অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই বুমরাহ ম্যাচ-টার্নিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। কিন্তু সমালোচকদের মতে, শামির অনুপস্থিতিতে অপরপ্রান্ত থেকে বুমরাহ খুব একটা সহযোগিতা পাচ্ছেন না। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমান মেডিকেল পর্যবেক্ষনে বিসিসিআইর মেডিকেল টিম বাঁ-হাঁটুতে কিছুটা সমস্যা দেখতে পেয়েছে। অতিরিক্ত কাজের চাপে এমনটা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। যে কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের জন্য শামিকে আর বিবেচনা করা হয়নি।’

এর আগে, তৃতীয় টেস্টের পর ভারতীয় তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বীন হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন।

এদিকে অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো টিনএজ ওপেনার স্যাম কোনস্টাসকে ডাকা হয়েছে। ১৯ বছর বয়সী এই ওপেনারের ৩৮ বছর বয়সী অভিজ্ঞ উসমান খাজার সঙ্গে ইনিংসের শুরুতে নামার কথা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App