×

খেলা

আবারো এশিয়ান ইনডোরে দৌড়াবেন ইমরানুর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

আবারো এশিয়ান ইনডোরে দৌড়াবেন ইমরানুর

ইমরানুর রহমান, ছবি: সংগৃহীত

দুই বছর আগে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোরে স্বর্ণপদক জিতেছিলেন ইমরানুর রহমান। তবে পরের বছরে তেহরানে ব্যর্থ হন তিনি। ২০২২ বেলগ্রেড ও ২০২৪ গ্লাসগো-দুই আসর থেকেও শূন্য হাতে ফিরেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

এবার আরেকটি এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। আগামী ২১-২৩ মার্চ চীনের নানজিংয়ে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে ইমরানুর লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন। এজন্য লন্ডনে নিজের কোচের অধীনে অনুশীলনও করছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘অসুস্থতা থেকে সেরে উঠে ইংল্যান্ডে অনুশীলন করছে ইমরানুর। আমাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। আশা করি, সে সম্মানজনক কিছু উপহার দেবে।’

তিনি আরো যোগ করেন, ‘বিশ্ব আসর থেকে পদক হয়তো আমরা আশা করি না, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার। আমরা চাই, যাতে ইমরানুর হিটটা অন্তত কাভার করুক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App