×

খেলা

বুমরাহর রেকর্ডের দিনে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

বুমরাহর রেকর্ডের দিনে ৩৩৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ রেকর্ডের দিন সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৩৩৩ রানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ৩৬৯ রানে গুটিয়ে যায় ভারত। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৯ উইকেটে ২২৮ রান করেছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২শ উইকেট পূর্ণ করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন বুমরাহ। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

মেলবোর্নে নিজেদের প্রথম ইনিংসে নিতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩৫৮ রান করেছিল ভারত। ১ উইকেট হাতে নিয়ে ১১৬ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া।

১০৫ রান নিয়ে শুরু করে চতুর্থ দিন ব্যক্তিগত ১১৪ রানে অস্ট্রেলিয়ার স্পিনার ন্যাথান লিঁওর বলে আউট হন নিতিশ। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। নিতিশের ১৮৯ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা ছিল। ৪ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৮৯ রানে, স্কট বোল্যান্ড ৫৭ রানে এবং লিঁও ৯৬ রানে ৩টি করে উইকেট নেন।

১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারতের দুই পেসার বুমরাহ ও সিরাজের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ৯১ রানে ৬ উইকেট হারায় অজিরা। এ সময় স্যাম কনস্টাস ৮, ট্রাভিস হেড ১, মিচেল মার্শ শূন্য ও অ্যালেক্স ক্যারি ২ রানে বুমরাহর শিকার হন।

হেডকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪৪তম টেস্টে ১৯ দশমিক ৫১ গড়ে ২শ উইকেট পূর্ণ করেন বুমরাহ। টেস্ট ইতিহাসে এত কম গড়ে বিশ্বের কোন বোলার ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটও এখন বুমরাহর দখলে। এ ছাড়াও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত ২৩টি উইকেট শিকার করেছেন বুমরাহ। এই ভেন্যুতে সর্বশেষ ১১০ বছরের ইতিহাসে সফরকারী বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক বুমরাহ।

বুমরাহর তোপ সামলে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্স। সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। কামিন্স ৪১ ও লাবুশেন ৭০ রানে আউট হবার পর ১৭৩ রানে নবম উইকেট পতনে ২শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ উইকেটে ১১০ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন লিঁও ও বোল্যান্ড। লিঁও ৪১ ও বোল্যান্ড ১০ রানে অপরাজিত আছেন।

বুমরাহ ৫৬ রানে ৪টি ও সিরাজ ৬ রানে ৩ উইকেট দখল করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না

স্পিকার হাফিজ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App