×

খেলা

বিপিএলের প্রথম দিনের বাইক বিজয়ীর নাম জানা গেলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

বিপিএলের প্রথম দিনের বাইক বিজয়ীর নাম জানা গেলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংযোজন দর্শকদের জন্য র‍্যাফেল ড্র। আগের বিপিএলগুলোতে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবার তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএলের সঙ্গে আরো বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ। যার প্রথম দিনের বিজয়ী মোহাম্মদ হৃদয়।

বিপিএল শুরুর এক দিন আগেই ঘোষণা এসেছিল, প্রতিটি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই-বাইক। ম্যাচের প্রথম ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। সোমবার (৩০ ডিসেম্বর) সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে।

প্লে-অফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হওয়া এই বিপিএলের খেলা মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচ ডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App