×

খেলা

বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশি তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশি তারকা

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ক্রিকেট-বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পেস তারকা তাসকিন আহমেদ আছেন।

তবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের এই তালিকায় জায়গা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। চলতি বছরে ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তাসকিন, যেখানে ২৩ দশমিক ৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। এমন পারফরম্যান্সই তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

এ ছাড়া শ্রীলঙ্কার ৪ জন, আফগানিস্তানের ৩ জন এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে একজন করে একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App