×

খেলা

জয়ের প্রত্যাশা নিয়ে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

জয়ের প্রত্যাশা নিয়ে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে এখনো অধরা জয়ের খোঁজে ঢাকা ক্যাপিটালস। টানা পাঁচ হারে রীতিমত কোণঠাসা শাকিব খানের মালিকানাধীন দলটি। অন্যদিকে টানা তিন হার দিয়ে বিপিএলে মিশন শুরু করেছে সিলেটও। তাই প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে দল দুটি।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

জয়ের খোঁজে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে ঢাকা। একাদশে ফিরেছেন লিটন দাস। তার মতো শুভম রঞ্জনে, রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার ও আবু জায়েদ রাহী দলে ফিরেছেন।

অন্যদিকে সিলেটের একাদশে একটি পরিবর্তন দেখা গেছে। নাহিদুল ইসলাম সুযোগ পেয়েছেন।

ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভম রঞ্জনে, থিসারা পেরেরা (অধিনায়ক), রিয়াজ হাসান, মুনিম শাহরিয়ার, ফরমাউল্লাহ সাফি, আবু জায়েদ রাহী ও মোস্তাফিজুর রহমান।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), জাকির হাসান, অ্যারন জোন্স, জর্জ মানসি, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিচ টপলি ও আল-আমিন হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App