×

খেলা

স্বপ্নের জয় পেলো সিলেট, টানা ষষ্ঠ হার ঢাকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

স্বপ্নের জয় পেলো সিলেট, টানা ষষ্ঠ হার ঢাকার

ছবি: সংগৃহীত

অবশেষে স্বপ্নের জয়ের দেখা পেলো সিলেট স্টাইকার্স। আর টানা ষষ্ঠ হারে অধরা জয়ের প্রহর বাড়লো ঢাকা ক্যাপিটালসের।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি পায় রাজধানীর দলটি। জবাবে ৩ উইকেট ও ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন দলটির দুই ওপেনার। তবে শুরুর সেই ধাক্কা বুঝতেই দেননি জাকির। পাওয়ারপ্লে'তে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে নেয় স্বাগতিকরা। তবে দলীয় তিন অঙ্ক পেরিয়ে ২৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ফিফটি স্পর্শ করে ৫৮ রানে বিদায় নেন জাকির। 

এরপর দলীয় ১০৯ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিক দলটি। তবে রনি তালুকদার  ও জাকের আলীর ৪৯ রানের ঝোড়ো জুটিতে ঘুরে দাঁড়ায় সিলেট। 

কিন্তু তাদের ফিরিয়ে আবারও ম্যাচে ফিরেছিল ঢাকা। রনি ২০ বলে ৩০ ও জাকের ১৭ বলে ২৪ রানে বিদায় নিলে ১৬০ রানে সপ্তম উইকেট হারায় সিলেট।

এরপর ইনিংসের ১৮তম ওভারে এক ছক্কা ও ২ চারে রাহির ওভারে ১৪ রান নেন অধিনায়ক আরিফুল। তার ১৫ বলে ২৮ রানের ক্যামিওতেই মূলত ঢাকাকে হারায় স্বাগতিকরা। 

এর আগে, ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমকে হারায় ঢাকা। কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন এই ওপেনার।

শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া লিটন দাস। তাকে দুর্দান্ত সঙ্গ দেন মুনিম শাহরিয়ার। তাদের ব্যাটে পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলে ঢাকা।

পাওয়ারপ্লের পরও সচল থাকে ঢাকার স্কোরশিট। সাবলীল ব্যাটিংয়ে দুজনেই হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। ২৯ বলে ১ ছক্কা ও ৬ চারে ফিফটি পূর্ণ করেন লিটন। অন্যপ্রান্তে ফিফটি ছুঁতে মুনিমের ৪৬ বল লেগেছে। আর ইনিংসের ১২তম ওভারে তিন অঙ্ক ছুঁয় ঢাকা।

তবে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার পর কর্নওয়ালের বলে সাজঘরে ফেরেন লিটন। ফেরার আগে ৪৩ বলে ৭৩ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে ৪৭ বলে ৫২ রান করে আউট হন মুনিম। শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ২৩ এবং থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানের সুবাদে দুইশ ছুঁই ছুঁই পুঁজি পায় ঢাকা।

সিলেটের হয়ে ৩ উইকেট নেন রাকিম কর্নওয়াল। এ ছাড়া রিচ টপলি এবং তানজিম সাকিব একটি করে উইকেট নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App