×

খেলা

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে ফের মেজাজ হারালেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

‘বেশি লাগতে আইসো না সাব্বির’, মাঠে ফের মেজাজ হারালেন তামিম

ছবি: সংগৃহীত

ক’দিন আগেই মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়ে জরিমানাও গুনতে তাকে। এবার ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ফের উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল। এবার অবশ্য সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন  বরিশালের অধিনায়ক।

বরিশালের ইনিংসের নবম ওভারে ঘটনার সূত্রপাত। ঢাকার ১৪০ রানের জবাবে তামিম ইকবাল ও ডেভিড মালান ব্যাট করছিলেন। এ সময় তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকান সাব্বির। তবে সেটি বোলার কিংবা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন তিনি। 

ধারণা করা হচ্ছে, ব্যাটারকে বিভ্রান্ত করার জন্যই এমনটা করেছিলেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে “ফেইক ফিল্ডিং” বলে। তামিম বিষয়টি ভালোভাবে নেননি। এ নিয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান তিনি। সাব্বিরকে কিছু একটা বলতেও দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তামিমকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরো কিছু বলছিলেন কি না, তা স্পষ্ট শোনা যায়নি। 

এ ঘটনায় সাব্বির, তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামলে নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এ সময় অনফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ দশমিক ৩ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। তবে পুরস্কার বিতরণীতে তাকে দেখা যায়নি। তার বদলে বরিশালের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্ত এসেছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App