×

খেলা

যে কারণে বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

যে কারণে বিসিবি সভাপতির কাছ থেকে পুরস্কার নেননি তামিম

ছবি: সংগৃহীত

চলতি বিপিএলে তামিম ইকবালের দ্বিতীয় হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালের ১৩৯ রানের জবাবে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। ম্যান অব দ্য ম্যাচ তামিম, এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এসেছিলেন এই ওপেনার। কিন্তু ম্যাচ শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে তার পুরস্কার নিতে মঞ্চে না ওঠার ঘটনা বেশ কৌতূহল ছড়িয়েছে। তামিমের হয়ে তার সতীর্থ নাজমুল হোসেন শান্ত পুরস্কার নিয়েছেন।

বরিশাল দল সূত্র জানিয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পাশে অনেকটা সময় দাঁড়িয়েছিলেন তামিম। কিন্তু যিনি পুরস্কার দেবেন, সেই বোর্ড সভাপতি ফারুকই যথাসময়ে মঞ্চে আসতে পারেননি। যে কারণে বিরক্ত হয়ে মঞ্চেই ওঠেননি তামিম, শান্তকে পুরস্কার আনতে পাঠিয়েছেন।

এদিকে নিজ শহর চট্টগ্রামে খেলতে এসে প্রথম দিনে তামিমের এটাই বিরক্তি। নইলে দলের জয়, তার দুর্দান্ত পারফরম্যান্স, বড় বাউন্ডারি; সব মিলিয়ে খুশিই বরিশাল অধিনায়ক। আরেকটা অতৃপ্তি বলতে দ্রুতই ম্যাচ শেষ করতে চেয়েছিলেন তিনি। তামিমের মতে, ‘মাঝে আমাদের আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি।’

চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে তামিমের ভাষ্য, ‘উইকেট এই টুর্নামেন্টে ভালো। যদি মিরপুরের কথা চিন্তা করেন, সিলেটেও অসাধারণ ছিল, চট্টগ্রামেও ঠিক আছে। ভালো লাগছে, বাউন্ডারি বেড়েছে আগের চেয়ে। আজকে দেখছেন অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে। আমার মনে হয় এটাই সঠিক সাইজ। এই বাউন্ডারিতেই খেলা উচিত, ৫২-৫৩ মিটারে নয়।’

অবসর প্রসঙ্গে তার মন্তব্য, ‘এ নিয়ে কথা বলার জায়গা এটা নয়।’

তামিম যোগ করেন, ‘আমি চেষ্টা করব যতদিন খেলা যায়। এখন তো রিটায়ার্ড, সো লিজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করব। ওই সব খেলব, যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো ওটা খেলব। ইনশা আল্লাহ যদি ফিট থাকি, যত দূর পারি খেলতে থাকব আমার ফোকাসটা খেলা নিয়েই। এখানে কয়েকটি টুর্নামেন্ট আছে, কাজেই এটা নিয়েই…।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App