×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে কারা, প্লে-অফ আর বিদায় ঘটলো যাদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আটে কারা, প্লে-অফ আর বিদায় ঘটলো যাদের

ছবি: সংগৃহীত

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ হয়েছে। একই সময়ে ১৮টি ম্যাচ শুরু হয়েছিল। ৬৪টি গোল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি গোলের নজির এটিই। আর এই ম্যাচ ডে'র শেষেই নির্ধারিত হয়ে গেছে কারা সরাসরি শেষ ষোলোতে উঠেছে, কারা প্লে–অফ পর্বে সুযোগ পেয়েছে, কারাই–বা বাদ পড়েছে।

শেষ ষোলোয় যারা: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা।

এদিকে প্লে-অফে খেলবে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো। কে কার বিপক্ষে খেলছে সেই ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এছাড়া লিগ টেবিলের ২৫তম থেকে ৩৬তম অবস্থানে থাকা দল লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে।

প্লে-অফ পর্বে যারা: আতালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন এবং ক্লাব ব্রুগ।

প্রথম পর্ব থেকে বিদায় যাদের: দিনামো জাগরেভ, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা, স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App