×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশেষ বার্তা দিলেন বুমরাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশেষ বার্তা দিলেন বুমরাহ

ছবি: সংগৃহীত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি। তবে মাঠে ফিরতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন এই পেসার। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন তিনি।

এদিকে এনসিএ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন বুমরাহ। আয়ানার সামনে দাঁড়িয়ে নিজের বর্তমান সময়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'রিবিল্ডিং'। অর্থাৎ নিজেকে পুনরায় তৈরি করছেন তিনি।

অন্যদিকে বুমরাহকে ফিট করার দায়িত্ব তিনজনের উপর দিয়েছে বিসিসিআই। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, 'জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন।'

বোর্ডের সেই কর্মকর্তা আরো বলেছেন, 'চিকিৎসক নিতিন পটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহর।'

গত ১৮ জুন ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল ভারত। বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। বলা হচ্ছিল, নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরাহ। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, শেষ মুহূর্ত পর্যন্ত দলের সেরা পেসারের জন্য অপেক্ষা করতে চায় তারা। তবে সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। সেখানে আশানুরূপ ফল পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App