×

খেলা

তামিম-লিটনদের ধসিয়ে দিয়ে যা বললেন হাসান আলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:০১ এএম

তামিম-লিটনদের ধসিয়ে দিয়ে যা বললেন হাসান আলি

ছবি: সংগৃহীত

প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন। আর নিজের সেই প্রত্যাবর্তন স্মরণীয় করেই রাখলেন হাসান আলি। লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একাই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ গুড়িয়ে দিয়েছেন এই পেসার। হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। 

ম্যাচ শেষে হাসান বলেন, ‘আমার জন্য গত ৭-৮ মাস অনেক কঠিন গেছে। ক্যারিয়ার হুমকিতে ফেলে দেওয়া ইঞ্জুরি ছিল। আলহামদুলিল্লাহ্‌ এমন পারফরম্যান্স করতে পেরেছি। আমি খুশি অবশ্যই যে পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিতে পেরেছি কামব্যাক করতে পেরেছি। দলে ছোট হলেও কিছুটা অবদান রাখতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘দেখুন পারফর্ম করলে আত্মবিশ্বাস বেশি থাকবে। আমি এমন একজন যে সবসময় ইতিবাচক থাকতে চায় এবং কীভাবে কামব্যাক করা যায় তা ভাবে। আমি এভাবেই এগিয়েছি। বারবার চেয়েছি কামব্যাক করতে পারফর্ম করতে। দুনিয়াতে অনেক বড় প্লেয়ার এসেছে যাদের পারফরম্যান্স আপডাউনের মধ্য দিয়ে গেছে। সব ম্যাচেই পারফরম্যান্স আসবে না। এভাবেই এগিয়ে যেতে হবে আপনাকে।’

প্রায় এক বছর পর দ্য গ্রিন ম্যানদের জার্সিতে ফেরা নিয়ে হাসান বলেন, ‘কঠোর পরিশ্রমের অবদান আছে এখানে। এনসিএকেও (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) ধন্যবাদ দিতে হবে। মেডিকেল প্যানেলও অনেক পরিশ্রম করেছে। সবাইকেই ধন্যবাদ দিতে হবে। ফিজিও আমার সাথে কাজ করেছে। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে সবার সাথে ভালো বন্ডিং আমার। ৬ বছর পর একসাথে খেলা, অবশ্যই দারুণ ব্যাপার। অন্যরকম ফিলিং। ভাষায় প্রকাশ করতে পারব না। ৫ উইকেট নিয়ে দলে অবদান রাখতে পেরেছি। ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলব এখনও লম্বা সময় বাকি। অবশ্যই আমি বিশ্বকাপে খেলতে চাই এবং পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে চাই। এই সিরিজটা খেলতে হবে আগে। পারফরম্যান্স এমন থাকলে এবং দল আমাকে চাইলে কেন নয়?’

প্রত্যাবর্তন নিয়ে হাসান যোগ করেন, ‘কামব্যাক কখনওই সহজ নয়। স্কিল ধরে রাখতে হবে, পারফরম্যান্স ধরে রাখতে হবে। প্রসেস ধরে আগাতে হবে। বিশ্বাস রাখতে হবে। তাহলেই সমস্যা হবে না। সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার পরিবার, তারা আমাকে সাপোর্ট দিয়ে গেছে সবসময়। আমি অনেক খুশি। সাপোর্ট করে যান আমাকে এবং পাকিস্তানকে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App