×

খেলা

সিরিজের মাঝ পথে ‘অধিনায়কত্ব ছাড়া’ নিয়ে আলোচনা চান না শান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৩:৪০ পিএম

সিরিজের মাঝ পথে ‘অধিনায়কত্ব ছাড়া’ নিয়ে আলোচনা চান না শান্ত

নাজমুল হোসেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হোসেন শান্ত; এমন গুঞ্জন চারদিকে। এর মূল কারণ সাম্প্রতিক সময়ে বোর্ডের নেওয়া কিছু বিতর্কিত ও নাটকীয় সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই ক্ষোভ বয়ে বেড়াচ্ছেন শান্ত।

শ্রীলঙ্কায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে চাই না। কারণ, দুদিন পরেই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাজ এ ব্যাটার হিসেবে। বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।'

এদিকে মাঠের বাইরের আলোচনাকে তিনি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন না শান্ত। তার মূল লক্ষ্য অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দলের জন্য অবদান রাখা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এ ধরনের আলোচনা যে দলের জন্য কতটা অস্বস্তিকর এবং মনোযোগে ব্যাঘাত ঘটায়, সেটাও মনে করিয়ে দিয়েছেন শান্ত। এমন পরিস্থিতিতে এমন আলোচনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন শান্ত।

তিনি বলেন, 'ডিফিকাল্ট (সিরিজের মাঝখানে এই ধরনের আলোচনা)। এটা এটা আসলে এরকম হওয়া উচিত না। অনেস্টলি এই ধরনের আলোচনাই হওয়া উচিত না। ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না, কোনো ফরম্যাটের সময়ই এটা হওয়া উচিত না। ইভেন আমি বলব যে এই ধরনের আলোচনা অ্যাট লিস্ট সাত-আট দিন আগে থেকেই না হওয়া ভালো। বা তারও আগে। যত আগেই কমপ্লিট হয়ে যাবে ততই ভালো।'

পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরের আলোচনাকে দূরে সরিয়ে রেখে ভালো খেলার প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, 'প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই। যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন বাইরে কি আলোচনা হচ্ছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App