×

খেলা

সরকারি শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৩৩ পিএম

সরকারি শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগ পাচ্ছেন ভারতীয় ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা রিঙ্কু সিংয়ের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মন জয় করার পর এবার সরকারি দফতরেও নিজের উপস্থিতি জানান দিতে চলেছেন তিনি। উত্তরপ্রদেশ সরকার তাকে ‘বেসিক শিক্ষা অফিসার’ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

২০২২ সালের ‘আন্তর্জাতিক পদকজয়ীদের সরাসরি নিয়োগ সংক্রান্ত বিধিমালা’ অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং দ্রুতই রিঙ্কু সিংয়ের পদায়ন কার্যকর হবে।

তবে রিঙ্কুর এই নিয়োগ শুধুমাত্র তার ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য নয়, রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে ঘিরে নানা ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি রিঙ্কু সিং সমাজবাদী পার্টির নবনির্বাচিত সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছেন। প্রিয়া সরোজ হলেন জৌনপুরের মছলিশহর কেন্দ্র থেকে নির্বাচিত প্রবীণ সপা নেতা তুফানি সরোজের কন্যা।

এই বছর নভেম্বর মাসে বারাণসীতে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App