×

খেলা

গোপনে সিনেমায় অভিনয় করেছিলেন সাকিব!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম

গোপনে সিনেমায় অভিনয় করেছিলেন সাকিব!

ছবি: সংগৃহীত

এক যুগ আগে ‘সব কিছু পেছন ফেলে’ নামের সিনেমা নির্মাণ শুরু করেন রাজিবুল হোসেন। শহরের পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের। অভিনয়ে অংশও নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে সংবাদ প্রকাশ হলে অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন সাকিব। এতে বিপদে পড়েন পরিচালক, থেমে যায় শুটিং। শেষ পর্যন্ত সিনেমার কাজই বন্ধ করে দেন নির্মাতা।

নির্মাতা রাজিবুল হোসেন জানান, সাকিবের মিথ্যাচারের কারণেই শেষ করা যায়নি সিনেমাটির কাজ। নির্মাতা বলেন, ‘সব কিছু পেছন ফেলে’ সিনেমার শুটিং শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। সাকিব শুটিং করেছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্টটা অনিশ্চয়তার মুখে পড়ে।

রাজিবুল হোসেন বলেন, সাকিবের মিথ্যাচার নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান। আমি চাইলে তাকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।

পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হোসেন। স্পনসর করেছিল ফুজিফিল্ম বাংলাদেশ। তাদের মাধ্যমেই সাকিব এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা।

শুটিংয়ে অংশ নেয়ার পরেও সাকিব কেন অস্বীকার করেন জানতে চাইলে নির্মাতা বলেন, প্রথম লটেই আমরা তাকে নিয়ে শুটিং করি। এরপর তার অভিনয় নিয়ে একটা সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি বেঁকে বসেন। কী কারণে উনি এমনটা করেছেন তা আমার জানা নেই।  

এতদিন পর কেন এই অভিযোগ- এমন প্রশ্নের উত্তরে নির্মাতা রাজিবুল হোসেন বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিব কাজটি সেসময় ঠিক করেননি। এটা সবাইকে জানানোর জন্যই এ বিষয় নিয়ে কথা বলা। এছাড়া অনেকেই সিনেমা বন্ধ করে দেয়া নিয়ে নানা কথা বলতো। তাদের সত্যিটা জানানো দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App