×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুস্তাফিজ-জাকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুস্তাফিজ-জাকের

ছবি: সংগৃহীত

সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলাতে টস হেরেছে সফরকারীরা। আবারও টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। প্রথমটি জিতে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

অনায়াস জয় পাওয়া প্রথম ম্যাচের কম্বিনেশন বদলায়নি শ্রীলঙ্কা। একই একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা। তবে প্রথম ম্যচে হেরে যাওয়া একাদশে তিন পরিবর্তন করেছে বাংলাদেশ। লম্বা সময় পর ফিরে এক ম্যাচ খেলেই জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। 

এছাড়া বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের পরিবর্তে এসেছেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

শ্রীলঙ্কা একাদশ

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App