×

খেলা

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:১৮ পিএম

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ আসন্ন এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

যদি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেন তামিম, তাহলে এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। বছরের শুরুতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের থেকে ছিটকে গিয়েছিলেন বাঁহাতি ওপেনার। 

আকরাম খান বলেন, আমি ইতোমধ্যে তামিম ইকবালের সঙ্গে কথা বলেছি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছে সে। নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন তামিম ও মাহমুদুল্লাহ। তবে এ বছর সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন তিনি। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম বলেন, খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক। আমার মনে হয়, এ বছর সিলেট বিভাগের হয়ে খেলতে চায় সে। নির্বাচকরা আমাকে মাহমুদুল্লাহ সর্ম্পকে কিছু বলেনি। তবে আমার মনে হয়, সে-ও খেলবে।

গত বছর প্রথমবারের মতো শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পান স্থানীয় ক্রিকেটাররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App