×

খেলা

এশিয়া কাপ ফাইনাল

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত, একাদশে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত, একাদশে যারা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে লড়ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে তাদের ব্যাট-বলের যুদ্ধ। 

হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক।   

টি–টোয়েন্টির এক নম্বর দল ভারত আছে দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই অপরাজিত টিম ইন্ডিয়া। অন্যদিকে বিশ্বের সাত নম্বর দল পাকিস্তান ছয় ম্যাচে হেরেছে দুটিতে—দুটিই ভারতের বিপক্ষে।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ। 

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), হোসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ, হারিস রউফ ও আবরার আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App