×

খেলা

পিএসএলের ১০ দামি ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

পিএসএলের ১০ দামি ক্রিকেটারের তালিকায় মুস্তাফিজ

ছবি : সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। তার আগে গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে পিএসএলের নিলাম। যেখানে বিক্রি হয়েছেন ১০৩ ক্রিকেটার। তবে রিটেইন ও সরাসরি চুক্তিসহ এবার দল পেয়েছেন মোট ১৪১ জন ক্রিকেটার।

পিএসএলের এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা নিয়ে মাঠে নামবেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়ন্স। স্মিথকে পেতে তাদের খরচ করতে হয়েছে ১৪ কোটি পাকিস্তানি রুপি। যা এবারের আসরে রেকর্ড দাম।

দামি ক্রিকেটারের তালিকায় দুইয়ে আছেন নাসিম শাহ। ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ৮.৫ কোটিতে ফাহিম আশরাফকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ৮ কোটির বেশি দাম পেয়েছেন ড্যারিল মিচেলও। এই কিউই অলরাউন্ডারকে পেতে ৮.০৫ কোটি পাকিস্তানি রুপি খরচ করেছে রাওয়ালপিন্ডি।

এই তালিকায় পাঁচে আছেন ফখর জামান। অভিজ্ঞ এই ওপেনারকে ৭.৯৫ কোটিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এরপর আছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৭.৯ কোটি), হারিস রউফ (৭.৬ কোটি), মার্ক চ্যাপম্যান (৭ কোটি), খাজা নাফে (৬.৫ কোটি), মঈন আলি (৬.৪৪ কোটি)।

সেরা দশের শেষ নামটি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারকে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App