×

খেলা

পাকিস্তান ম্যাচের আগে ভারত শিবিরে নতুন দুশ্চিন্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

পাকিস্তান ম্যাচের আগে ভারত শিবিরে নতুন দুশ্চিন্তা

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অত্যন্ত প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে হার্ড হিটার ওপেনার অভিষেক শর্মার খেলা এখন অনিশ্চিত। জিও সুপার সূত্রে জানা গেছে, আগ্রাসী এই ওপেনার পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, তবুও খেলার মতো অবস্থা এখনো ফিরে পাননি।

চলতি সপ্তাহের শুরুর দিকে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে মুক্তি পান এবং দলের সঙ্গে পুনরায় যোগ দেন। তবে স্কোয়াডে ফিরলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

জানা গেছে, তিনি এখনও দুর্বলতা অনুভব করছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, কলম্বোয় শুক্রবারের অনুশীলন সেশনের পরই পাকিস্তান ম্যাচের জন্য চূড়ান্ত একাদশে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সতীর্থ আর্শদীপ সিংয়ের সঙ্গে ভিডিও বার্তায় অভিষেক তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, অসুস্থ থাকার সময়ে তাকে শুধু ভাত ও ডাল খেতে হয়েছিল এবং সংক্রমণের কারণে প্রায় দুই কেজি ওজন কমে গেছে। উল্লেখযোগ্য, ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচটি রোববার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।

অভিষেক শর্মার টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৯ ম্যাচে ১,২৯৭ রান করার রেকর্ড রয়েছে, তার স্ট্রাইক রেট ১৯৪.৯৫। এই সময়ে তিনি আটটি অর্ধশতক ও দুটি শতক করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ড যথেষ্ট ভালো, তিন ম্যাচে ১১০ রান সংগ্রহ করেছেন এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৫, একটি অর্ধশতকও রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১৩টি ম্যাচে জয়ী এবং পাকিস্তান তিনটি ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মধ্যে ৮টি ম্যাচ হয়েছে, যেখানে ভারতের আধিপত্য সুস্পষ্ট; ৬-১ ব্যবধানে তারা এগিয়ে রয়েছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

লোডশেডিং উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App