×

খেলা

বিএনপি সরকারের কাছে যা চাইলেন ক্রিকেটার আশরাফুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম

বিএনপি সরকারের কাছে যা চাইলেন ক্রিকেটার আশরাফুল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ। নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠন করবে। তার আগে নতুন সরকারের কাছে নিজেদের চাওয়া ব্যক্ত করেছে ক্রীড়াঙ্গন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন ছিল আলোচনায়। এই আসনে কোনো প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর দুর্নাম করেননি। এই আসনে ফুটবল প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের কাছে হেরেছেন। এই এলাকায় বড় হয়েছেন মোহাম্মদ আশরাফুল। তিনি ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর আশরাফুল নতুন সরকারের কাছে ক্রিকেট নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার। সেজন্য নিজের চাওয়াও জানিয়েছেন।

আরো পড়ুন: বাবর-পিন্টু-আজহার ‘ফাঁসির মঞ্চ’ থেকে সংসদে

আশরাফুল বলেন, ‘২৬ বছর ধরে আমরা টেস্ট খেলছি। সারা দেশের মানুষ আমাদের ভালো জায়গায় দেখতে চায়। বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এতদিনে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও আমাদের যেভাবে উন্নতি করার প্রয়োজন ছিল, আমরা তা করতে পারিনি।’

তিনি বলেন, ‘তিন-চারটা টেস্ট ভেন্যু দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। নতুন সরকার যেন সব খেলার ওপর সমান দৃষ্টি রাখে। সুযোগ-সুবিধা বাড়াতে হবে। শুধু ঢাকাকেন্দ্রিক না করে সারা দেশে খেলার সুযোগ তৈরি করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App