×

খেলা

৫১টি ফেডারেশনের ‘পারফরম্যান্স রিপোর্ট’ চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

৫১টি ফেডারেশনের ‘পারফরম্যান্স রিপোর্ট’ চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী ৭ দিনের মধ্যে সবগুলো ক্রীড়া ফেডারেশনকে গেলো এক বছরের ‘পারফরম্যান্স রিপোর্ট’ জমা দিতে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ফেডারেশনগুলোর সঙ্গে সভায় এই নির্দেশনা দিয়েছেন আমিনুল হক।

সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী ফেডারেশনগুলোর সমস্যার কথা শুনেছেন। ক্রীড়া ক্ষেত্রে সামনে তিনি কী করবেন তাও জানিয়ে দিয়েছেন। আর সেজন্যই ফেডারেশনগুলোর কাছ থেকে এই রিপোর্ট চেয়েছেন তিনি।

কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গত এক বছরে আমাদের বাংলাদেশের স্পোর্টসের মূল্যায়ন সম্পর্কে আমি তাদের কাছ থেকে একটি রিপোর্ট চেয়েছি। গত এক বছরে আমাদের স্পোর্টসের কোথায় সফলতা ছিল, ব্যর্থতা ছিল এবং কী কী সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কী কী সুযোগ সুবিধার অভাব ছিল—সবকিছু মিলিয়ে আমরা গত এক বছরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আগামী ৭ দিনের ভেতরে পেশ করতে বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আগামী ৭ দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন।’

বর্তমানে অধিকাংশ ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি দিয়ে চলছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায় শেষ করে ফেডারেশনগুলোতে নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। এটি একটি প্রক্রিয়ার ভেতরে একটু সময়ের ব্যাপার। আমরা দ্রুতই সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা, সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবো।’

বিদ্যমান ৫১ টি ফেডারেশন নিয়েও কাজ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি একই ধরনের খেলা যে কয়টি আছে- সেসব একটি ফেডারেশনের অধীনে এনে ফেডারেশন সংখ্যা কমিয়ে আনার চিন্তাও রয়েছে বলে জানান আমিনুল।

এসবের পাশাপাশি খেলোয়াড়দের বেতনের আওতায় আনা এবং অনূর্ধ্ব ১২ থেকে ১৪ বছরের খেলোয়োড়দের জন্য ‘নতুনকুঁড়ি স্পোর্টস’ আয়োজনের পরিকল্পনাও উঠে এসেছে আমিনুল হকের বক্তব্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App