×

খেলা

বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মাইকেল ভন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মাইকেল ভন

ছবি : সংগৃহীত

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক খেলার পর দলের ব্যাটিং লেজেন্ড বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বললেন, ব্যাটে রান না থাকলেও দলের অভ্যন্তরীণ রাজনীতি ও প্রাতিষ্ঠানিক প্রভাব বাবরকে এখনও অপরিহার্য করে তুলেছে।

চলমান বিশ্বকাপে বাবরের ব্যাট কথা বলেনি। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করেছেন এই তারকা ব্যাটার, যেখানে তার গড় ১৫.১৬ আর স্ট্রাইক রেট মাত্র ১১২.৩৪। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের তুলনায় যা অত্যন্ত নগণ্য। সমর্থকদের পক্ষ থেকে তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠলেও বাস্তব চিত্রটা ভিন্ন বলে মনে করেন ভন।

বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এ আলাপকালে ভন জানান, পাকিস্তানের হেড কোচ মাইক হেসন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। 

ভন জানান, আমি সেই সব বিদেশি কোচেদের প্রশংসা করি যারা পাকিস্তানে কাজ করতে যান। আমি কল্পনা করতে পারি সেখানে পর্দার আড়ালে কী চলে। হেসন বাবর ইস্যুটি খুব বুদ্ধিদীপ্তভাবে সামলেছেন। তিনি জানেন বাবরকে খেলাতেই হবে, তাই তাকে তিনি একটি ‘ইনস্যুরেন্স পলিসি’ বা বিমা হিসেবে ব্যবহার করছেন।

ভন ব্যাখ্যা করেন যে, বাবরকে ওপেনিং থেকে সরিয়ে চার নম্বরে খেলানো হেসনের একটি কৌশল। শুরুতে দুই উইকেট পড়ে গেলে বাবর এসে ইনিংস মেরামত করবেন—এই তত্ত্বে কোচ নিজেকে রাজনৈতিকভাবে নিরাপদ রেখেছেন। তবে ভন সতর্ক করে দিয়ে বলেন, রাজনীতি সামাল দিলেও এটি হয়তো বিশ্বকাপ জেতার জন্য সেরা পথ নয়।

ভনের মতে, বাবর আজম এখন আর আগের মতো ম্যাচ উইনার নন। বিশেষ করে বড় স্কোরের ম্যাচে তিনি বড় বাধা। 

  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App