×

খেলা

মোস্তাফিজের পর রুবেলের আঘাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৩:২২ পিএম

মোস্তাফিজের পর রুবেলের আঘাত
একপ্রান্ত ধরে খেলা থারাঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান মোস্তাফিজ। এর তিন ওভার পরই লঙ্কানদের আরেক বিপজ্জনক ব্যাটসম্যান পেরেরাকে তামিমের তালুবন্দি করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন পেসার রুবেল হোসেন। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান। চান্দিমাল ২৭ নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন গুনারত্নে। টস হেরে বল করতে এসে ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো মাঠে নেমেই জ্বলে উঠেন মিরাজ। বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান গুনাথিলাকাকে। তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে বাঁহাতি ব্যাটসম্যান করেন মাত্র ৬ রান। গুনাথিলাকার বিদায়ের পর মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেন্ডিস। মাশরাফিকে চার মেরেই ইনিংস শুরু করেন। পরের ওভারে মিরাজের ওপর তো এক প্রকার ঝড়ই বয়ে গেল। তিন ছয় ও এক চারে এ স্পিনারের ওভার থেকে তুলে নিলেন ২৩ রান। নিজের তৃতীয় ওভার করতে এসে মেন্ডিস ঝড় থামান মাশরাফি। মাহমুদউল্লাহর তালুবন্দি করে মাত্র ৯ বলে ২৮ রান করা ডানহাতি এ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান টাইগার এ অধিনায়ক। তৃতীয় উইকেটে দেখে শুনে ব্যাট করতে থাকেন। মিরাজের অষ্টম ওভারে নিরোশান ডিকভেলাকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। তবে বাঁহাতি ব্যাটসম্যান রিভিউ নেন প্রায় সঙ্গে সঙ্গেই। রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে বল লেগেছিল ব্যাটে। তবে সাইফউদ্দিনের লেগ স্টাম্পে থাকা শর্ট বল ঠিক মতো খেলতে পারেননি ডিকভেলা। পয়েন্টে ওঠে যাওয়া সহজ ক্যাচ দুই হাতে মুঠোয় নেন সাব্বির রহমান। এরপর দেখে শুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। তবে খুব বেশি বড় করতে পারেননি নিজের ইনিংস। এক বল আগে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া এ ব্যাটসম্যান পরের বলেই সরাসরি বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। আর এতেই বাংলাদেশের হয়ে দ্রুততম পঞ্চাশ উইকেট নেওয়ার রেকর্ড কাটার মাস্টার। বাংলাদেশ দল তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা দল উপল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, শিহান মদুশঙ্কা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App