×

খেলা

যুদ্ধাবস্থায় ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি ছাড়লেন রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

যুদ্ধাবস্থায় ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি ছাড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ব্যক্তিগত বিমান নিয়ে সৌদি আরব ছেড়েছেন এমন খবর ঘিরে আলোচনায় উঠেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি নিজে বিমানে ছিলেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবে সাম্প্রতিক সময়ে একের পর এক বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। আঞ্চলিক সংঘাতের প্রভাব পড়েছে রাজধানী রিয়াদেও। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রিয়াদে অবস্থান করছেন রোনালদো। এমনকি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর দিনেও তিনি ক্লাবের হয়ে প্রতিপক্ষের মাঠে খেলেছেন। তবে পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় তাকে নিয়ে ভক্তদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।

এরই মধ্যে রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান সৌদি ত্যাগ করেছে এমন খবর প্রকাশ্যে আসে। রিয়াদে একাধিক ড্রোন হামলার পরই বিমানটি উড্ডয়ন করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: দীর্ঘ ৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ

অত্যাধুনিক এই জেট একসঙ্গে ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম এবং বিরতিহীনভাবে ৭ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিতে পারে। তবে বিমানটি সৌদি ছাড়লেও, রোনালদো নিজে তাতে ছিলেন কি নাতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

উল্লেখ্য, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ব্যক্তিগত বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় হাজার কোটি টাকার সমান। বিমানটিকে অনেকেই ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না: নাহিদ ইসলাম

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কের কপ-৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App