×

খেলা

উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

শুক্রবার(৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র‍্যাংকিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার সামনে বেশিরভাগ সময়ই চাপে ছিল ১১২ নম্বরে থাকা বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে উত্তর কোরিয়া। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার একাধিক সেভ করলেও প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে এগিয়ে যায় উত্তর কোরিয়া। অধিনায়ক আফিদা খন্দকারের ফাউলে পাওয়া সেই পেনাল্টি থেকে গোল হয়। এরপর ডিফেন্সের ভুলে প্রথমার্ধেই আরও একটি গোল হজম করে বাংলাদেশ।

আরো পড়ুন: ভিএআরে বাতিল উত্তর কোরিয়ার ২ গোল

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে উত্তর কোরিয়া। ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।ক

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে চীনের জালে বল যেতে দেয়নি বাঘিনীরা।

এই ম্যাচে বাংলাদেশ তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি এবং প্রতিপক্ষের গোলমুখে উল্লেখযোগ্য শটও নিতে পারেনি। ঋতুপর্ণা চাকমা আক্রমণভাগে থাকলেও বলের জোগান পাননি।

আরো পড়ুন: পাকিস্তান সিরিজে নাম নেই সাকিবের

দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে উত্তর কোরিয়া। অন্যদিকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশকে। এরপরও সেরা তৃতীয় দল হওয়ার জন্য অন্য গ্রুপের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App