×

খেলা

মেয়াদ বাড়ল আশরাফুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

মেয়াদ বাড়ল আশরাফুলের

ছবি: সংগৃহীত

মোহাম্মদ আশরাফুল গত বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান। শুরুতে তাকে দুই সিরিজের জন্য নিয়োগ দেওয়া হলেও তখনই জানা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকতে পারেন। তবে এবার তার চুক্তির মেয়াদ আরো বাড়ানো হয়েছে। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আরও এক বছর দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

রোববার (৮ মার্চ) আশরাফুল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই দীর্ঘ মেয়াদের এই দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

আরো পড়ুন: আইসিসির গুরুত্বপূর্ণ সভা স্থগিত

আশরাফুল বলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তার এক বছরের চুক্তি হয়েছে। তার অধীনে এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র একটি সিরিজ খেলেছে। সেই সিরিজে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের পারফরম্যান্স ছিল সন্তোষজনক।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়নি। ফলে সামনে আসন্ন সময়েই আশরাফুলের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী বছরে দলের ব্যাটিং পারফরম্যান্সে উন্নতি ঘটাতে পারলে ওয়ানডে বিশ্বকাপেও কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App