স্বাধীনতা দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি : সংগৃহীত
প্রতি বছরের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ব্যাট-বলের বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ ২০২৬’-এ মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল, যেখানে দেশের সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে জমে উঠবে প্রতীক্ষিত এই টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ।
স্বাধীনতার মহান দিন কে সামনে রেখে ব্যাট-বলের এক বিশেষ লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছেন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আকর্ষণীয় ম্যাচ। ইতোমধ্যে এই প্রীতি ম্যাচকে ঘিরে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যা ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে।
এবারের খেলায় অংশ নিচ্ছেন না বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। এরমধ্যে হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান অন্যতম।
বিসিবি সবুজ দল
শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।
বিসিবি লাল দল
জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।
