×

খেলা

রিয়ালে ফিরছেন টনি ক্রুস!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

রিয়ালে ফিরছেন টনি ক্রুস!

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা টনি ক্রুস। ছবি- দ্য সান।

রিয়াল মাদ্রিদের সাদা জার্সি তুলে রেখেছেন বছর দুয়েক আগেই। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচা আর ক্লাব প্রশাসনের হৃদয়ে এখনো অমলিন টনি ক্রুস। মাদ্রিদের ক্লাবের হয়ে ৪৬৫ ম্যাচ আর ২০টিরও বেশি শিরোপার সাক্ষী এই জার্মান ‘স্নাইপার’কে এবার নতুন এক ভূমিকায় পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। মাঠের খেলা চুকিয়ে ফেলা ক্রুসকে এবার ক্লাবের প্রশাসনিক বা ম্যানেজমেন্টের কোনো বড় দায়িত্বে ফিরিয়ে আনার জোর প্রস্তুতি শুরু করেছে ফ্লোরেন্তিনো পেরেজ প্রশাসন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের এই সাবেক তারকাকে ক্লাবের উচ্চপদস্থ কোনো পদে যুক্ত করার জন্য অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে। যদিও ক্রুসের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাঠানো হয়নি, তবে তাকে কোন ধরনের দায়িত্বে বসানো সবচেয়ে ফলপ্রসূ হবে, তা নিয়ে নীতি-নির্ধারকদের মধ্যে পরিকল্পনা চলছে।

দশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ক্রুসের সম্পর্ক ছিল অনুকরণীয়। বিদায়বেলা কিংবা মাঠের পারফরম্যান্স কোনো কিছু নিয়েই কখনোই তিক্ততা তৈরি হয়নি দুপক্ষের মধ্যে। মূলত এই গভীর আস্থার জায়গা থেকেই পেরেজ ব্যক্তিগতভাবে চান যে, ক্রুস যেন তার প্রিয় ক্লাবের অংশ হয়েই থাকেন।

ফুটবল থেকে বিদায় নিলেও মাদ্রিদ ছাড়েননি ক্রুস। বর্তমানে তিনি মাদ্রিদের বোয়াদিয়া দেল মন্তে এলাকায় নিজের একটি ফুটবল একাডেমি পরিচালনা করছেন। সেখানে শিশুদের কোচিং করানোর পাশাপাশি ফুটবলের সাথেই সময় কাটছে তার। এমনকি গত ফেব্রুয়ারিতেও নিজের একাডেমির দল নিয়ে রিয়াল মাদ্রিদের যুব দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ডাগআউটে কোচ হিসেবে দেখা গিয়েছিল তাকে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App