×

খেলা

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

টানা ব্যর্থতায় চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ। ছবি- সংগৃহীত

মোহামেডানের ডাগআউটে আলফাজ আহমেদ অধ্যায়ের আকস্মিক অবসান ঘটল। ঘরোয়া ফুটবলে টানা ব্যর্থতা আর জয়হীন যাত্রার দায় কাঁধে নিয়ে বিদায় নিতে হলো গত মৌসুমে ক্লাবকে শিরোপা জেতানো এই কোচকে। রোববার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করেছে যে, দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ আলফাজকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত প্রধান কোচ এবং ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ চিত্রটা কিছুদিন আগেও ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৩ সালে যখন আলফাজ মোহামেডানের হাল ধরেন, তখন ক্লাবটি ছিল ভঙ্গুর অবস্থায়। সেখান থেকে দলকে টেনে তুলে দীর্ঘ ২৩ বছরের খরা ঘুচিয়ে গত মৌসুমে লিগ শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপাও জিতেছিল সাদা-কালোরা।

কিন্তু চলতি মৌসুমে সেই সাফল্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। লিগে ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে মোহামেডানের অবস্থান এখন সাতে, যা অবনমন অঞ্চল থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। পরিসংখ্যান বলছে, ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা ৮ ম্যাচে জয়ের মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

এমনকি ফেডারেশন কাপেও তারা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই; ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চার নম্বরে রয়েছে তারা। প্লে-অফে টিকে থাকতে হলে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App