×

খেলা

রিয়ালের অনুশীলনে অনুপস্থিত এমবাপে, বায়ার্নের বিপক্ষে খেলা নিয়ে যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

রিয়ালের অনুশীলনে অনুপস্থিত এমবাপে, বায়ার্নের বিপক্ষে খেলা নিয়ে যা জানা গেল

কিলিয়ান এমবাপে। ছবি- সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে দলের একমাত্র গোলদাতা কিলিয়ান এমবাপের পারফরম্যান্স মাদ্রিদ সমর্থকদের মনে এখনো সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে। কিন্তু লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে এমবাপে ইনজুরিতে পড়লে সেই স্বপ্ন ফিকে হওয়ার উপক্রম হয়েছিল।

গত লা লিগা ম্যাচে জিরোনার সেন্টার ব্যাক ভিতর রেইসের কনুইয়ের আঘাতে মুখে গুরুতর চোট পান এমবাপে। শুরুতে টিভি ক্যামেরায় আঘাতের গভীরতা বোঝা না গেলেও পরবর্তীতে বার্নাব্যুর সাইডলাইন থেকে পাওয়া ছবিতে দেখা যায়, তাঁর ডান ভ্রু থেকে অঝোরে রক্ত ঝরছে। এমবাপে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাটা দাগের একটি ছবি পোস্ট করেছেন, যা দেখে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। চোটের কারণেই তিনি রিয়ালের সর্বশেষ অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি।

বায়ার্নের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে আনা রিয়ালের জন্য বড় এক চ্যালেঞ্জ। এমন সমীকরণের ম্যাচে এমবাপের না থাকাটা হতো বিশাল ক্ষতি। তবে ক্লাব সূত্রের খবর অনুযায়ী, এমবাপের ইনজুরি এখন নিয়ন্ত্রণে। এমনকি ম্যাচে কোনো ধরনের সুরক্ষামূলক ফেস মাস্ক ছাড়াই তিনি মাঠে নামতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী বুধবার (১৫ এপ্রিল) বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের এই ম্যাচে এমবাপে তার ম্যাজিক দেখাতে পারবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App