×

খেলা

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টার্ক ও দীপ্তি

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং ভারতের নারী ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ছবি- সংগৃহীত

আইসিসি ট্রফির দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে গত বছর ঘরের মাঠে ইতিহাস গড়েছিল ভারতের নারী ক্রিকেট দল। হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানাদের সেই সোনালি সাফল্যের মুকুটে এবার যুক্ত হলো ব্যক্তিগত স্বীকৃতির নতুন পালক। বিশ্ব ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন’-এর বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। অন্যদিকে পুরুষ বিভাগে এই মর্যাদাপূর্ণ সম্মাননা জিতেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক।

দীপ্তি শর্মার হাত ধরেই মূলত বৈশ্বিক আসরে ভারতের শিরোপা খরা কাটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অলরাউন্ড নৈপুণ্যে ৫২ রানে জয় পায় ভারত। ফাইনালে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংসের পাশাপাশি বল হাতে ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন প্রতিপক্ষকে। পুরো টুর্নামেন্টে ২১৫ রান ও ২২ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার পাশাপাশি উইজডেনের বর্ষসেরা হওয়ার গৌরব অর্জন করেন এই অফস্পিনার।

পুরুষ ক্রিকেটে ২০২৫ সালটি ছিল পুরোপুরি মিচেল স্টার্কের। গত বছর টেস্ট ফরম্যাটে ৫৫ উইকেট নিয়ে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির নতুন রেকর্ড গড়েন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে মাত্র ৫৮ রানে ৭ উইকেট শিকার ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল। স্টার্কের দুর্দান্ত বোলিংয়েই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ধরাশায়ী করে অস্ট্রেলিয়া, যেখানে একাই ৩১ উইকেট নেন এই অজি গতিদানব। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করে সংক্ষিপ্ত ফরম্যাটের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের তরুণ তুর্কি অভিষেক শর্মা।

উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও এবার ভারতীয়দের আধিপত্য স্পষ্ট। তালিকায় জায়গা করে নিয়েছেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। বিশেষ করে এজবাস্টন টেস্টে ৪৩০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ‘উইজডেন ট্রফি’ নিজের করে নিয়েছেন শুবমান গিল। এই তালিকায় ভারতের বাইরে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন হাসিব হামিদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১২৫৮ রান করে নটিংহ্যামশায়ারকে শিরোপা জেতানোয় এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি

একজন গ্রেপ্তার ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি

যুবদল নেতা মঈনসহ ৩ জন রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি যুবদল নেতা মঈনসহ ৩ জন রিমান্ডে

আবারো তিন দিনের রিমান্ডে আফজাল নাছের

আবারো তিন দিনের রিমান্ডে আফজাল নাছের

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App