×

খেলা

জ্যাকসন ওয়ার্নের দাবি

‘করোনার টিকাই মেরে ফেলেছে শেন ওয়ার্নকে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

‘করোনার টিকাই মেরে ফেলেছে শেন ওয়ার্নকে’

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি বিলাসবহুল ভিলায় নিথর পড়ে ছিলো কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ২০২২ সালের সেই ঘটনা এখনো নাড়া দেয় ক্রিকেট বিশ্বকে। তার আকস্মিক মৃত্যু প্রথমে ‘স্বাভাবিক’ হিসেবে উল্লেখ করা হলেও, চার বছর পর নতুন করে বিতর্ক উসকে দিলেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন।

সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। সাবেক সেনাসদস্য স্যাম ব্যামফোর্ডের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এখন এটা বলা আর বিতর্কিত কিছু নয়।”

জ্যাকসনের ভাষ্য অনুযায়ী, শেন ওয়ার্নের আগে থেকে কোনো শারীরিক সমস্যা থাকলেও টিকা সেই ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, মৃত্যুর খবর শোনার পরই তার মনে হয়েছিল সরকার, কোভিড এবং টিকা সবই এর জন্য দায়ী।

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও, পরবর্তীতে তার মৃত্যুকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়। থাই পুলিশের বিরুদ্ধে ঘর থেকে কিছু ওষুধ সরানোর অভিযোগ এবং তার শরীরে ভায়াগ্রার উপস্থিতির কথাও সামনে আসে। 

তবে জ্যাকসন মনে করেন, এসবের বাইরেও আসল কারণটি হতে পারে কোভিড টিকা। তার দাবি, সরকারি বিধিনিষেধের কারণে একাধিক ডোজ টিকা নিতে হয়েছিল ওয়ার্নকে।

ভিক্টোরিয়া সরকারের আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভা নিয়েও নিজের অস্বস্তির কথা জানিয়েছেন জ্যাকসন। তিনি বলেন, তখন প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে সরকারকেই দায়ী করছিলেন।

তবে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, সত্যটা হয়তো অজানাই থেকে যাবে। তার মতে, “বাবা তখন বেশ ফিটই ছিলেন। যদিও তিনি ধূমপান ও মদ্যপান করতেন, তবুও অনেকেই এর চেয়ে বেশি করেও দীর্ঘদিন বেঁচে আছেন।”

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ক্যারিয়ারে ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন, যা তাকে সর্বকালের সেরাদের কাতারে স্থান দিয়েছে।

বর্তমানে জ্যাকসন ‘শেন ওয়ার্ন লিগ্যাসি’ উদ্যোগের মাধ্যমে হৃদ্‌রোগ সচেতনতা বাড়াতে কাজ করছেন, যাতে ভবিষ্যতে এমন আকস্মিক মৃত্যু কমানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App