×

খেলা

রেফারিকে 'কাপুরুষ' বলে ৬ নম্বর লালকার্ড দেখলেন আর্জেন্টিনার ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

রেফারিকে 'কাপুরুষ' বলে ৬ নম্বর লালকার্ড দেখলেন আর্জেন্টিনার ফুটবলার

আর্জেন্টাইন ফুটবলে এটি রোহোর ষষ্ঠ লাল কার্ড। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলের ‘ব্যাড বয়’ খ্যাত ডিফেন্ডার মার্কাস রোহো আবারও মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন। রেসিং ও রিভার প্লেটের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার দায়ে এখন বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।

গত রোববার অনুষ্ঠিত ম্যাচে রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাত করেন রোহো। প্রাথমিকভাবে রেফারির নজর এড়িয়ে গেলেও ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সেবাস্টিয়ান জুনিনো। মাঠ ছাড়ার নির্দেশ পাওয়ার পরপরই মেজাজ হারিয়ে ফেলেন ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’ জানিয়েছে, রেফারি তার ম্যাচ রিপোর্টে রোহোর অশোভন আচরণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। রিপোর্টে উল্লেখ করা হয়, মাঠ ছাড়ার সময় রেফারিকে উদ্দেশ্য করে রোহো চিৎকার করে বলতে থাকেন,'তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা আস্ত বিপর্যয়। তুমি একজন কাপুরুষ।' শুধু তাই নয়, এর সঙ্গে তিনি অকথ্য গালিগালাজও করেন বলে রিপোর্টে জানানো হয়েছে। একই ম্যাচে মাত্রাতিরিক্ত প্রতিবাদের কারণে লাল কার্ড দেখতে হয়েছে রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেকেও।

আর্জেন্টাইন ফুটবলে এটি রোহোর ষষ্ঠ লাল কার্ড। অদ্ভুত বিষয় হলো, এই ছয়টি লাল কার্ডের মধ্যে তিনটিই এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। সরাসরি লাল কার্ড এবং ম্যাচ অফিশিয়ালের সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি তাকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া রোহো আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ৬৮টি ম্যাচ খেলেছেন। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের আসরে তিনি ছিলেন দলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী। বিশেষ করে ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার সেই নাটকীয় জয়সূচক গোলটি আজও আলবিসেলেস্তে সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App