×

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান

বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই দেখতে মাঠে জাইমা রহমান। ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে চলছে। মাঠের এই জমজমাট লড়াই উপভোগ করতে আজ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পর জাইমা রহমান ‘হোম অব ক্রিকেটে’ উপস্থিত হন। এটিই তার প্রথম মাঠে আসা নয়; এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও গ্যালারিতে বসে টাইগারদের উৎসাহ দিতে দেখা গিয়েছিল তাকে।

তবে গত ম্যাচের তুলনায় এবার তার বসার আসনে কিছুটা পরিবর্তন দেখা গেছে। গতবার তিনি প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখলেও, এবার প্রেসবক্সের ঠিক উল্টো দিকে অবস্থিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের একটি করপোরেট বক্সে বসে খেলা উপভোগ করছেন।

এদিকে মাঠের লড়াইয়ে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর শুরু থেকেই চাপ তৈরির চেষ্টা করছেন টাইগার বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬০ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App