×

খেলা

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : রিজওয়ান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : রিজওয়ান

রিজওয়ানের সময়টা ভালো যাচ্ছে না। ছবি- সংগৃহীত

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ থেকে বাদ পড়েন। পাকিস্তান সুপার লিগেও ব্যাটে রান নেই। এবার কি অবসরে? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন উঠে আসতেই বিস্ফোরক স্বীকারোক্তি পাক তারকা। রিজওয়ানের নিজের মতে, পাকিস্তান দলে তার খেলার কোনও যোগ্যতাই নেই।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিজওয়ানের দল রাওয়ালপিন্ডিজ হেরেছে ৭ ম্যাচের ৭টিতেই। সম্প্রতি কোয়েটা গ্লাডিয়েটরসের কাছে হারের পর উঠেছে তার অবসরের প্রসঙ্গ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পান না বহুদিন। এবার তার স্বীকারোক্তি, এই ফর্মে তিনি দলে সুযোগ পাওয়ার একেবারেই যোগ্য নন। ম্যাচের পর তিনি বলেন,'বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন হচ্ছিল, আমি পরিষ্কার বলেছিলাম আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আমার পারফরম্যান্স সেরকম নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, আপনারা যাঁকে নিয়ে বলেছিলেন যে ছক্কা মারতে পারে না।'

তার সংযোজন,'আমি সৎ থাকতে চাই। আমরাও তো মানুষ। আমি নিজেই আপনাদের বলেছি যে ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলেছি। কিংবা আশা ছেড়ে ঘরে বসে থাকব। বা অবসর নিয়ে নেব। আমার মধ্যে ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই সুযোগ পাব। যদি সেটা না হয়, তাহলে অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।' পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে রিজওয়ানের স্ট্রাইক রেট ১২৫। অন্যদিকে পিএসএলে ৭ ম্যাচে রান করেছেন মাত্র ১০৭। গড় ১৫.২৮, সর্বোচ্চ রান ৪১।

তবে, টি-টোয়েন্টিতে না হলেও টেস্ট বা ওয়ানডে নিয়মিত পাকিস্তানের হয়ে খেলে যাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। মার্চ মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলেছেন। তবে রান পাননি। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে রিজওয়ানের নামও আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

সংসদে জ্বালানিমন্ত্রী দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

‘এলপিজি সরবরাহ নিশ্চিতে সরকার সতর্ক রয়েছে’

‘এলপিজি সরবরাহ নিশ্চিতে সরকার সতর্ক রয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App