×

খেলা

নাহিদের ফাইফার, সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৯৯

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

নাহিদের ফাইফার, সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৯৯

ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে কিউইদের অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশ। এই তরুণ পেসারের ক্যারিয়ার সেরা ৫ উইকেটের সুবাদে নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে মাত্র ১৯৮ রানে। সিরিজে টিকে থাকার মিশনে জয়ের জন্য স্বাগতিকদের সামনে এখন লক্ষ্য ১৯৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড, তবে প্রথম স্পেলেই কিউই শিবিরে কাঁপন ধরান নাহিদ রানা। দ্রুতই তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান হেনরি নিকোলস ও উইল ইয়ংকে। এরপর সৌম্য সরকারের হাত ধরে বিদায় নেন অধিনায়ক টম ল্যাথাম। শুরুর এই ধাক্কা সামলে ইনিংস মেরামতের চেষ্টা করেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। এই জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদের দ্বিতীয় স্পেলে আবারও বিপর্যয়ে পড়ে সফরকারীরা। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আব্বাস ফেরার পর একে একে ডিন ফক্সক্রফটসহ বাকিদের বিদায় করেন এই গতি তারকা।

নিউজিল্যান্ডের পক্ষে একাই লড়াই চালিয়ে যান নিক কেলি। ১০২ বলে ৮৩ রানের এক লড়াকু ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে শরিফুল ইসলামের বলে কেলি ক্যাচ আউট হয়ে ফেরার পর কিউইদের লোয়ার অর্ডার আর দাঁড়াতে পারেনি। শেষ দিকে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রানে থামে তারা।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে শিকার করেন ৫টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ২টি এবং সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

ম্যাচটিতে বিশেষ কিছু মুহূর্ত ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। টসের পর শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামা লিটন দাসের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। এর আগে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানায় বিসিবি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের হয়ে খেলতে ভারত–অস্ট্রেলিয়ার প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ

দেশের হয়ে খেলতে ভারত–অস্ট্রেলিয়ার প্রস্তাব ফিরিয়ে দেন রশিদ

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

জাপানে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

গায়ের রং কালো হওয়া নিয়ে বিরোধ স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App