×

খেলা

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন তারকা ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন তারকা ফুটবলার

ছবি- সংগৃহীত

ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন। তবে প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়ায় আপাতত শঙ্কামুক্ত রয়েছেন এই উদীয়মান তারকা। খবর- গোল ডটকম।

ম্যাচ চলাকালে মাথায় আঘাত পাওয়ার পর ২১ বছর বয়সী পাজ এক চোখে ঝাপসা দেখার কথা জানান। ঝুঁকি এড়াতে কোমোর কোচ সেস্ক ফাব্রেগাস বিরতির সময় তাকে মাঠ থেকে তুলে নেন এবং বদলি হিসেবে ম্যাক্সেন্স কাকেরেকে নামান। ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন,‘নিকো এখন ভালো আছে। সে ঠিকমতো দেখতে পারছিল না বলে আমরা কোনো ঝুঁকি নিইনি। আমাদের কাছে খেলোয়াড়দের সুস্থতাই সবার আগে।’

হাসপাতালে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষার ফল স্বাভাবিক আসায় পাজকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দলের সঙ্গেই রয়েছেন। স্কাই স্পোর্ট ইতালিয়া জানিয়েছে, পাজকে এখন নিয়মিত ‘কনকাশন প্রোটোকল’ বা আঘাত-পরবর্তী পর্যবেক্ষণে রাখা হবে। পুরোপুরি সুস্থ হয়েই তিনি আবার মাঠে ফিরবেন।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই আর্জেন্টাইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে সিরি আ’র অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তার এমন পারফরম্যান্সে নজর রাখছে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও। গুঞ্জন রয়েছে, আগামী গ্রীষ্মে ৯ মিলিয়ন ইউরোর ‘বাই-ব্যাক’ ক্লজ ব্যবহার করে তাকে আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে নিতে পারে স্প্যানিশ জায়ান্টরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

এক কুকুরের কামড়ে দুই দিনে অর্ধশতাধিক আহত

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App