×

খেলা

বিশ্বকাপ নিয়ে সুখবর দিলো ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

বিশ্বকাপ নিয়ে সুখবর দিলো ফিফা

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি বা পুরস্কারের অঙ্ক আরও বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। মূলত টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দলের আর্থিক প্রণোদনা ও ফুটবল উন্নয়ন তহবিল বাড়ানোই এই আলোচনার মূল লক্ষ্য। খবর- রয়টার্স।

ফিফার ৭৬তম কংগ্রেসের আগে আয়োজিত এই সভায় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আর্থিক বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগে গত ডিসেম্বরে ফিফা জানিয়েছিল, আগামী বিশ্বকাপের মোট প্রাইজমানি হবে ৬৫৫ মিলিয়ন ডলার, যা কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে ফিফার আয় প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় এই অঙ্ক আরও বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ মিলিয়ন ও রানার্সআপ দলের জন্য ৩৩ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর ৯ মিলিয়ন ডলার করে পাওয়ার কথা। যোগ্যতা অর্জনকারী প্রতিটি দেশ প্রস্তুতি খরচ হিসেবে পাবে ১.৫ মিলিয়ন ডলার। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৩-২৬ চক্রে তাদের আয় ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা প্রাইজমানি বাড়ানোর পথ সহজ করেছে।

২০২৬ সালের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে তিনটি দেশে আয়োজিত এই আসরকে আর্থিকভাবে ইতিহাসের সবচেয়ে সফল টুর্নামেন্ট হিসেবে গড়তে চায় ফিফা। যুক্তরাষ্ট্রে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের সাফল্যও ফিফার আর্থিক অবস্থানকে শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, প্রাইজমানি বাড়লে অংশগ্রহণকারী দেশগুলোর ঘরোয়া ফুটবলের উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে। সূত্র জানায়, মঙ্গলবার বিকেলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App