×

খেলা

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গঠিত ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর আজ সোমবার (২৭ এপ্রিল) এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের আমূল পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। ক্রিকেটার হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে একটি আধুনিক ক্রিকেট কাঠামো গড়াই এখন তার মূল লক্ষ্য।

সাক্ষাৎকারে তামিম বলেন, ‘জাতীয় দলের অধিনায়কত্ব আর বোর্ড পরিচালনা এক নয়। মাঠে শুধু খেলা নিয়ে ভাবতে হতো, কিন্তু এখানে পুরো কাঠামো সামলাতে হয়। খেলোয়াড় থেকে কর্মচারী সবার কথা ভেবে এখানে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি মনে করেন, ড্রেসিংরুমে দীর্ঘ সময় কাটানোর ফলে ক্রিকেটারদের চাওয়া-পাওয়াগুলো তিনি খুব কাছ থেকে জানেন, যা বিসিবির সংস্কারকাজে সহায়ক হবে।

বোর্ড ও খেলোয়াড়দের দীর্ঘদিনের দূরত্ব কমাতে গুরুত্ব দিচ্ছেন তামিম। তিনি জানান, অতীতে দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার অভাব থাকলেও কাউকে দোষারোপ না করে এখন সামনে এগিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ। সময় কম হলেও ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় প্রভাব আনা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করার পরিকল্পনা রয়েছে তার।

দর্শকদের সুযোগ-সুবিধার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে এই অন্তর্বর্তী কমিটির কাছে। তামিম বলেন, ‘সাধারণ দর্শকরা অনেক কষ্ট করে মাঠে আসেন। মিরপুরসহ দেশের স্টেডিয়ামগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ ও উন্নত টয়লেট সুবিধা নিশ্চিত করা জরুরি।’ বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্টেডিয়ামকে দর্শকবান্ধব করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

প্রধানমন্ত্রী সংসদে না থাকলে কেউ বক্তব্য দিতে চান না!

প্রধানমন্ত্রী সংসদে না থাকলে কেউ বক্তব্য দিতে চান না!

পাবর্তীপুরে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পাবর্তীপুরে কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ইসলামিক বক্তা মাওলানা মো. সানাউল্লাহ নূরীর ইন্তেকাল

ইসলামিক বক্তা মাওলানা মো. সানাউল্লাহ নূরীর ইন্তেকাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App