×

খেলা

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

ছবি- সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের নির্ঘণ্ট চূড়ান্ত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ মে থেকে শুরু হবে এবারের ডিপিএল। ৩৯ দিনের এই লড়াই চলবে ১১ জুন পর্যন্ত। তবে লিগের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার চ্যাম্পিয়ন নির্ধারণে কোনো সুপার লিগ পর্ব থাকছে না।

বিসিবি জানায়, লিগ পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতেই নির্ধারিত হবে এবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। তবে অবনমন বা রেলিগেশন পর্বের নিয়ম অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, তালিকার নিচের সারির দলগুলো অবনমন এড়ানোর লড়াইয়ে নামবে, যেখান থেকে নির্ধারিত হবে কোন দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে। এবারের আসরে মূল লিগ পর্বে ৬৬টি এবং রেলিগেশন লিগে ৩টি মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের ডিপিএল আয়োজনে মোট ছয়টি ভেন্যু নির্বাচন করা হয়েছে। ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস সিটি, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠ, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি ও ইউ ল্যাব ক্রিকেট গ্রাউন্ডে। বিসিবি শিগগিরই পূর্ণাঙ্গ সূচি ও মাঠের তালিকা প্রকাশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

জেনারেল মাসুদের বিরুদ্ধে তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

সৈয়দপুর বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি

বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর নৈবৃত্তিক শিট উধাও!

বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর নৈবৃত্তিক শিট উধাও!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App